গোপালগঞ্জ মুকসুদপুরে গৃহবধূকে গলা কেটে হত্যা - BD News Online

সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭

গোপালগঞ্জ মুকসুদপুরে গৃহবধূকে গলা কেটে হত্যা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পরিষদের কোয়ার্টারে রিক্তা বেগম (২৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। রিক্তা তার স্বামী মোর্তুজার সঙ্গে মুকসুদপুর উপজেলা পরিষদের কোয়ার্টারে থাকতেন। 
রবিবার দিবাগত রাত ২টার দিকে হামলার শিকার হন তিনি। পরে রাত সাড়ে ৩টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।  
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, রাত ২টার দিকে বাসায় কেউ ঢুকে তার স্ত্রী রিক্তার গলায় ধারালো অস্ত্র চালায়। খবর পেয়ে ইউএনও তার গাড়িতে করে তাকে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর অবস্থায় পরে রিক্তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক  মৃত ঘোষণা করেন।  
তিনি আরো জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মেয়েটির স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।